সিপিএ মার্কেটিং কি? ; CPA marketing করে আয় করার উপায়
সিপিএ মার্কেটিং হচ্ছে অনলাইনে আয় করার সবচেয়ে সহজ এবং লাভজনক একটি উপায়।
বর্তমানে তথ্য-প্রযুক্তির উন্নয়নের ফলে মানুষ অনলাইনে ইনকাম করতেই বেশি স্বাচ্ছন্দ্যবোধ করে।
তরুণ-তরূণী, শিক্ষার্থী, কর্মজীবী কিংবা গৃহিণী যে যে পেশাতেই আছেন,
তার পাশাপাশি বাড়তি আয়ের জন্য অনলাইনে আয় করাকেই বেছে নিয়েছেন অনেকে।
এখন অনলাইনের বদৌলতে অনেকে ঘরে বসেই লাখ লাখ টাকা ইনকাম করছেন।
সিপিএ মার্কেটিং ও বর্তমানে অনলাইনে ইনকামের এমনই একটি উপায়,
যার মাধ্যমে অনেকেই আয় করছেন ঘরে বসে।
তবে এমন অনেকে আছেন যারা এই CPA marketing সম্পর্কে
ভালোভাবে না জেনেই কাজে নেমে পরেন।
ফলস্বরূপ মাঝপথে দিশা হারিয়ে হতাশায় ডুব দেন।
আমরা আজকে তাঁদের জন্যই এই আর্টিকেলটি লিখতে বসেছি।
যারা সিপিএ মার্কেটিং করে আয় করতে চাইতেছেন আশা করি
আর্টিকেলটি পড়লে এ নিয়ে ভালো ধারণা পেয়ে যাবেন।
সিপিএ মার্কেটিং কি? ( What Is CPA Marketing In Bangla)
CPA এর পূর্ণরূপ হচ্ছে Cost per action.
অর্থাৎ প্রতিটি নির্দিষ্ট অ্যাকশন বা কাজ সম্পন্ন করিয়ে দেওয়ার জন্য
কমিশন দেওয়া হয়।
এখানে কোনো কোম্পানি তাঁদের নিজেদের Business, কোনো পণ্য কিংবা সার্ভিসকে প্রচার
করার জন্য "advertiser" এবং " publisher" দের সাহায্য নিয়ে থাকেন।
এখানে প্রচার বলতে বুঝানো হয়েছে যেকোনো কাজ, তা হতে পারে form fillup, email submission,
software download, form registration, survey ইত্যাদি।
আপনি একজন পাবলিশার্স হিসেবে কাজ করবেন।
আপনার কাজ হলো নিজের কোনো ওয়েবসাইটে কিংবা যেকোনো উপায়ে এই কাজগুলো
মানুষকে দিয়ে সম্পন্ন করানো।
আপনি ঠিকঠাক মতো কাজগুলো করিয়ে নিতে পারলেই কমিশন পেয়ে যাবেন।
এর জন্য অ্যাফিলিয়েট মার্কেটিংয়ের মতো আপনাকে পণ্য বিক্রি করতেও হবে না।
মনে করুন, কেউ আপনার শেয়ারকৃত লিংকে ক্লিক করে একটি software download করলো।
এর জন্য আপনাকে কমিশন দেওয়া হবে।
সিপিএ মার্কেটিংকে অনেক সময় অ্যাফিলিয়েট মার্কেটিংয়ের অংশ ধরা হয়।
তবে অ্যাফিলিয়েট মার্কেটিংয়ের ক্ষেত্রে পণ্য বিক্রি করলে তবেই কমিশন দেওয়া হয়।
কিন্তু CPA মার্কেটিংয়ের ক্ষেত্রে পণ্য বিক্রি করানো লাগে না।
এখন বুঝলেন তো, সিপিএ মার্কেটিং কি?
Cpa Marketing Full Course Free Download Link
সিপিএ মার্কেটিং এর মূল কাজ
CPA marketing এ অনেক ধরনের কাজ আছে।
চলুন এক পলকে দেখে নেই সিপিএ মার্কেটিংয়ের মূল কাজগুলো;
1. কোম্পানির ইমেইল নিউজলেটার সাবস্ক্রাইব (email newsletter subscribe) করা।
2. Form-fillup করা।
3. বিভিন্ন ধরনের সার্ভে সম্পন্ন করা।
4. বিভিন্ন ধরনের Software, extension, app কিংবা game download করানো।
5. live chatting ওয়েভসাইটে সাইন-আপ কিংবা রেজিষ্ট্রেশন করানো।
উপরে উল্লেখিত কাজগুলো আপনি আপনার ওয়েবসাইট কিংবা ব্লগে ভিজিটরদের দিয়ে করিয়ে নিতে পারেন।
একেকটা কাজ সম্পন্ন হয়ে গেলেই আপনি কমিশন পেয়ে যাবেন।
সিপিএ মার্কেটিং করে ইনকাম করার উপায় :
বর্তমানে এমন অনেক ব্লগার বা ইউটিউবার আছেন
যারা এই CPA marketing করে আয় করছেন লাখ লাখ টাকা।
আপনিও চাইলে এই সিপিএ মার্কেটিং করে আয় করতে পারবেন।
তবে এর জন্য আপনার কিছু বিষয়ের উপর ভালো ধারণা থাকতে হবে। চিন্তার কিছু নেই।
আমরাই আপনাদের সুবিধার্থে সিপিএ মার্কেটিং করে আয় করার উপায়গুলো স্টেপ বাই স্টেপ তুলে ধরবো।
তবে সিপিএ মার্কেটিং করতে আপনার কী কী লাগবে? চলুন প্রথমে সে সম্পর্কে জেনে নেয়া যাক ;
1. আপনার নিজের একটি ওয়েবসাইট, ব্লগ কিংবা একটি application থাকা লাগবে।
2. আপনার ওয়েবসাইট কিংবা application টিতে ভালোমানের ট্রাফিক বা ভিজিটর থাকা লাগবে।
3. একটি ভালো CPA নেটওয়ার্কের সাথে যুক্ত হতে হবে।
মূলত এই কয়েকটি জিনিস হলেই আপনি সিপিএ মার্কেটিং করতে পারবেন।
এখন চলুন CPA marketing করে আয় করার স্টেপগুলো জেনে নেই;
সিপিএ মার্কেটিং করে আয় করার ধাপ :
১.শুরুতেই আপনাকে ভালো মানের সিপিএ নেটওয়ার্কে রেজিষ্ট্রেশন করে নিতে হবে।
২. রেজিষ্ট্রেশন করার পর আপনাকে ঐ সিপিএ নেটওয়ার্কের বিজ্ঞাপনগুলো
আপনার নিজের ওয়েবসাইট বা ব্লগ কিংবা
application টিতে শেয়ার করতে হবে।
৩. আপনার ইনকাম মূলত ভিজিটরদের উপর ডিফেন্ড করবে।
আপনার ওয়েবসাইটে যতো বেশি ভিজিটর থাকবে
ততো বেশি ইনকামের সুযোগ হবে আপনার। তাই এই ক্ষেত্রে আপনার কাজ হবে নিজের ওয়েবসাইট,
ব্লগ কিংবা application টিকে বিভিন্ন সোশ্যাল মিডিয়া কিংবা
অন্য কোনো উপায়ে প্রচার করে ভিজিটর বৃদ্ধি করা।
৪. আপনার কাজ মোটামুটি শেষ।
এখন যখনই কেউ আপনার শেয়ারকৃত লিংকে প্রবেশ করে কাজগুলো সম্পন্ন করবে
তখনই আপনি একটি নির্দিষ্ট পরিমাণ কমিশন পেয়ে যাবেন।
সিপিএ মার্কেটপ্লেস / CPA নেটওয়ার্ক :
CPA network হচ্ছে এমন জায়গা যেখানে আপনি সিপিএ অফার বা কাজ পেয়ে যাবেন।
বর্তমানে অনেক অনেক সিপিএ নেটওয়ার্ক রয়েছে।
তবে এতো এতো সিপিএ নেটওয়ার্ক থাকা মানে কিন্তু এই না যে সবগুলো বিশ্বস্ত।
আবার এমনও কিছুও সিপিএ নেটওয়ার্ক রয়েছে যাদের কাছে ভালো কাজের অফার নেই কিংবা কাজ থাকেলেও
সেগুলো মানুষের কোনো উপকারে আসে না। এই ধরুন এমন কিছু সিপিএ নেটওয়ার্ক রয়েছে যারা
স্টুডেন্টদের লোন দিবে বলে থাকে। কিন্তু আসলে তাঁরা লোন দেয় না।
তাই আপনাকে সিপিএ নেটওয়ার্কের বিষয়ে একটু বেশিই সতর্ক থাকতে হবে।
আমরা আপনাদের সুবিধার্থে এখানে কয়েকটি জনপ্রিয় এবং বিশ্বস্ত সিপিএ নেটওয়ার্কের নাম বলে দিচ্ছি ;
1. cpagrip.com
2. adworkmedia.com
3. cpalead.com
4. Peerfly.com
কিভাবে সিপিএ মার্কেট থেকে টাকা তুলবো ?
সিপিএ মার্কেট থেকে অনেক উপায়েই টাকা তোলা যায়। তবে সব সিপিএ মার্কেট একই সিস্টেমের না।
কিছু মার্কেট ৩০ দিন পরপর, কোনোটি ১৫ দিন পরপর আবার কোনোটি ৭ দিন পরপর পেমেন্ট দিয়ে থাকে।
সিপিএ মার্কেট থেকে আপনি চেক (check), paypal / পাইনিয়ার,
ব্যাংক ট্রান্সফার কিংবা electronic funds transfer (EFT) এর মাধ্যমেও টাকা তুলতে পারবেন।
আপনার একাউন্টে সাধারণত ৫০ থেকে ১০০ ডলার হলেই টাকা তুলতে পারবেন।
শেষ কথা
সিপিএ মার্কেটিং বর্তমানে অনেকের কাছেই অনলাইনে আয়ের সেরা মাধ্যম।
অনেকেই এর মাধ্যমে ঘরে বসে লাখ লাখ টাকা ইনকাম করছেন।
আপনিও চাইলেই কিছু নিয়ম মেনে এই সিপিএ মার্কেটিং করে আয় করতে পারবেন।
আমরা এই আর্টিকেলে CPA marketing নিয়ে বিস্তারিত আলোচনা করার চেষ্টা করেছি।
আশা করছি আপনারা এটি পড়ে উপকৃত হবেন।
এছাড়াও আপনাদের যদি এ বিষয়ে আরো কিছু জানার থাকে তবে আমাদেরকে কমেন্ট করে জানিয়ে দিন