যদি কোন মহিলা ঘরে বসে টাকা আয় করতে চায় তাহলে তাকে অবশ্যই অনলাইনের সাহায্য নিতে হয় কিছু আইডিয়া অবলম্বন করে আজকালকার মহিলারা অল্প সময়ে ঘরে বসে অনেক টাকা আয় করছে ঠিক তেমনি কয়েকটি আইডিয়া আপনাদের সামনে তুলে ধরছি
১. ফ্রিল্যান্সিং
ফ্রিল্যান্সিং করে খুব সহজেই আজকালকার মহিলারা বেশ মোটা অংকের টাকা আয় করছে এই করোনাকালীন সময়ে যারা বাহিরে গিয়ে চাকরি বা ব্যবসা করতে পারছে না তাদের জন্য ফ্রিল্যান্সিং একটি অন্যতম মাধ্যম । ফ্রিল্যান্সিং বিভিন্ন ধরনের হতে পারে । যেমন : আর্টিকেল রাইটিং , এসইও মার্কেটিং , গ্রাফিক্স , ওয়েব ডিজাইনার, ওয়েব ডেভেলপার এই ফ্রিল্যান্সিং করার জন্য দরকার যথাযথ প্রশিক্ষণ। আজকালকার অনেক ইনস্টিটিউট অনলাইনে এসব প্রশিক্ষণ দিয়ে আসছে যার ফলে যার ফলে ঘরে বসেই তারা যথাযথ প্রশিক্ষণ নিতে পারছে এবং সঠিক প্রশিক্ষণের মাধ্যমে তারা তাদের ফ্রিল্যান্সিং থেকে অনেক দূর এগিয়ে নিয়ে যেতে সক্ষম হয়েছে
২. অনলাইনে শিক্ষকতা
যারা ঘরে বসে টাকা ইনকাম করতে চান তাদের জন্য আরেকটি অন্যতম মাধ্যম হলো অনলাইনে শিক্ষকতা। আপনি যে বিষয়ে দক্ষ হোন না কেন অনলাইন আপনাকে সাহায্য করবে এই দক্ষতা কে অনেকদূর এগিয়ে নিয়ে যেতে । যেমন আপনি গনিতে খুবই পারদর্শী আপনি চাইলে আপনার নিজস্ব একটা ওয়েবসাইট খুলে সেখানে আপনি গণিতের বিভিন্ন থিওরি প্রকাশ করতে পারেন অথবা একটা ইউটিউব চ্যানেলের মাধ্যমে আপনি খুব সহজেই গণিত শিক্ষা দিতে পারবেন । শুধু যে গণিত তাই নয়। আপনি যে বিষয়ে পারদর্শী হোন না কেন সেটা আপনি আপনার নিজস্ব ওয়েবসাইট অথবা ইউটিউব এর মাধ্যমে শিক্ষা দিয়ে একটা মোটা অঙ্কের টাকা ইনকাম করতে পারবেন
৩. ইউটিউবিং
আপনার হাতে যদি একটি স্মার্টফোন থাকে তাহলে আপনি শুরু করে দিতে পারেন ইউটিউবিং । তবে ইউটিউব চ্যানেল খোলার আগে আপনার মাথায় রাখতে হবে আপনি কোন বিষয়ে আপনার ইউটিউব চ্যানেলে ভিডিও আপলোড করতে চান। আপনি যে বিষয়ে পারদর্শী বা যে বিষয় সম্পর্কে আপনি খুব বেশী জানেন সে বিষয়ে নিয়েই আপনি ভিডিও আপলোড করতে পারেন। যখন আপনার ভিডিওগুলো অনেক জনপ্রিয় হয়ে উঠবে তখন থেকেই মূলত আপনার ইনকাম করা শুরু হবে তবে এটি একটি বেশ দীর্ঘমেয়াদি প্রক্রিয়া। অবশ্যই ধৈর্যের সাথে এ কাজটা করতে হবে তাহলেই আপনি সফলতার আলো দেখতে পারবেন
৪. ভার্চুয়াল অ্যাকাউন্ট্যান্ট
যেসব মহিলারা হিসাব-নিকাশে খুবই দক্ষ বা হিসাব-নিকাশ করতে ভালোবাসেন তাদের জন্য অন্যতম আয়ের পথ হল ভার্চুয়াল অ্যাকাউন্ট্যান্ট । ফ্রিল্যান্সার ভার্চুয়াল অ্যাকাউন্ট্যান্ট হিসেবে ঘরে বসেই যে কোন কোম্পানির যে কোনো হিসেব নিকেশ করে আয় করতে পারেন একটি মোটা অংকের টাকা।
৫. বিভিন্ন প্রোডাক্ট অনলাইনের মাধ্যমে বিক্রি করা
আজকালকার বাজারঘাট অনেকটা অনলাইন নির্ভর হয়ে পড়েছে। বিশেষ করে যে কোন পোশাক অথবা যে কোন স্কিন প্রোডাক্ট। করোনার পর থেকে এই ব্যবসাটি আরো বেশি রমরমা হয়ে উঠছে ।তাই অনলাইনে বিভিন্ন পোশাক অথবা বিভিন্ন স্কিন প্রোডাক্ট অথবা অন্য যে কোন প্রোডাক্ট বিক্রির জন্য দরকার একটা ওয়েবসাইট অথবা ফেসবুকে বা ইনস্টাগ্রামে যেকোনো একটি পেইজ । যার মাধ্যমে আপনি খুব সহজেই আপনার নিজস্ব প্রোডাক্টগুলো পেইজে বা ওয়েবসাইটে পাবলিশ করে বিক্রি করতে পারেন। যার ফলে একটি অধিক মুনাফা অর্জন করার সুযোগ থাকে
৬: ব্লগিং করে আয়
ব্লগিং করে আপনি স্থায়ীভাবে ক্যারিয়ার গড়তে পাড়েন। এর মাধ্যামে আপনি স্থায়ীভাবে ইনকাম করতে পারেন।একবার আপনার সাইটকে দাড় করাতে পারলেই প্রতিমাসে স্থায়ীভাবে একটি ভাল পরিমানে ইনকাম করতে পারবেন ও সফল ক্যারীয়ার গড়তে পারবেন।শুরুর দিকে কষ্ট করে ভাল ভাল অনেকগুলা আর্টিকেল লিখতে পারেন তাহলে আপনার ব্লগ থেকে হাজার ডলার পর্জন্ত আয় করা সম্ভব।ইংরেজি অথবা বাংলা যেকোন ভাষাতেই আপনি আর্টিকেল লিখতে পারবেন।তবে ইংরেজিতে লিখলে বেশি আয় করা যায়।এখন বাংলাতে লিখেও ভাল ভিও পাওয়া যায় ও উপার্জন ও করা যায়। ব্লগিং করে আয় করা যায় বিজ্ঞাপন মাধ্যমে গুগল এডসেন্স লোকাল অ্যাডভার্টাইজমেন্ট ও অন্যান্য মাধ্যম থেকে আপনার ব্লগ থেকে আয় করতে পারবেন খুব সহজেই বাংলাতে লিখে যেকোনো সাইট থেকে সহজেই গুগল এডসেন্স এড দেখার মাধ্যমে আয় করতে পারবেন আপনার সাইট সাইটে অ্যাডসেন্স এর জন্য আবেদন করতে হবে আবেদনটি যদি গুগোল হতে অনুমোদন করা হয়
তাহলে আপনার সাইটে গুগল এডসেন্স থেকে বিজ্ঞাপন দেখানো হয় আর এ থেকেই আপনি আয় করতে পারবেন বিজ্ঞাপন গুলো দেখানোর জন্য গুগল বিভিন্ন কোম্পানি থেকে যে ডলার নেই তার কিছু অংশ সাইটের মালিক দিয়ে থাকে এতেই ব্লগারদের আই হয়ে থাকে । এছাড়াও আপনার আশেপাশের যেকোনো লোকাল মার্কেট এর বিজ্ঞাপন দেখানো মাধ্যমে তাদের থেকে কিছু টাকা নিয়ে তাদের বিজ্ঞাপন দেখাতে পারবেন । এবার আসি গুগোল ব্লগারদেরকে কিসের ভিত্তিতে তা টাকা দেয় এবং কি পরিমাণে দেয় গুগোল বিজ্ঞাপন দাতাদের থেকে যে ডলার নেয় তার মধ্য থেকে কিছু অংশ ব্লগারা পেয়ে থাকেন এজন্য ব্লগিংয়ের যে বিষয়ে লিখবেন তা অত্যাধিক গুরুত্বপূর্ণ সাধারনত যে টপিকে আর্টিকেলটি লেখা হয় ওই সম্পর্কিত বিজ্ঞাপন দেখানো হয় । ওই বিজ্ঞাপনে যদি কোন পাঠক ক্লিক করেন তাহলে প্রতি ক্লিকে আপনি একটি নির্দিষ্ট পরিমাণ ডলার পাবেন আর এই ডলারের নির্ভর করে আপনি যে টপিক নিয়ে লিখছেন সেটা উপরে এবং কতজন ক্লিক করলো তার উপরে তাই যত বেশি ক্লিক করবে তত ভাল করতে পারবেন এবং আপনার নির্বাচিত বিষয়টি যদি একটু সার্চ করে বের করে নেন তাহলে ওই বিষয়ে প্রতি ক্লিকে ভালো পরিমাণে আয় করতে পারবেন।
আপনি আপনার ব্লগে ফুলটাইম পার্ট টাইম অথবা ফুল সময় অবসর সময়ে লিখতে পারেন তবে যত বেশি সময় দেবেন যত ভালো মানের আর্টিকেল লিখবেন পাঠকদের চাহিদা যত বেশি হবে আপনার আয় সে অনুসারে বেড়ে যাবে।
তাই এখন আমি আপনাদেরকে কিভাবে একটি ওয়েবসাইট তৈরি করবেন এবং কিভাবে তা দাঁড় করাতে পারবেন সে বেপারে আজকে আলোচনা করব। তাই যারা ব্লগিং করে আয় করতে চান তাদেরকে আমি সম্পূর্ণ একটি একটি ধারণা দিতে চাই তাই মনোযোগ সহকারে আমার সম্পূর্ণ লেখাটি কষ্ট করে পড়বেন
তাহলে দেরি কেন আজ থেকে শুরু করে দিন অনলাইনে টাকা রোজগার
No comments:
Post a Comment