সুখী ,স্বাস্থবান, ও সমৃদ্ধ জীবন গড়ার টিপস

 সুখী ,স্বাস্থবান, ও সমৃদ্ধ জীবন গড়ার জন্য নিচের অভ্যাসগুলো নিজের মধ্যে তৈরি করুন 


 আপনার বাড়িকে পরিষ্কার-পরিচ্ছন্ন রাখুন।
বাসাবাড়ি যদি সব সময় পরিষ্কার-পরিচ্ছন্ন থাকে তাহলে ফুরফুরে মেজাজ হতে সহায়তা করে। কাজ করতে ভাল লাগে মন প্রশান্ত থাকেএবং ব্যায়াম করতে ভালো লাগে। 
   

ডার্ক চকলেট খান : 

 এতে থাকে প্রচুর পরিমাণে মাইক্রোনিউট্রিয়েন্ট থাকে যা মস্তিষ্কের রক্ত প্রবাহ বৃদ্ধির মাধ্যমে প্রচুর পরিমাণে অক্সিজেনের সরবরাহ করে থাকে। যা আমাদেরকে সুস্থ থাকতে সহায়তা করে এবং ফ্রিরেডিকেল এর ক্ষতির হাত থেকে রক্ষা করে।
 

প্রতিদিন রাতে মুখ ধৌত করুন :

সারাদিনে বিভিন্ন ধরনের কাজ করার কারণে মুখের মধ্যে বিভিন্ন ধরনের তেল চর্বি জমা হয় এবং এগুলো আপনার মুখে থাকলে তাকে অনেক ক্ষতি হয়। তাই প্রতিদিন রাতে ঘুমানোর আগে মুখ ধুয়ে নেবেন যা আপনার মুখের ত্বককে সুস্থ রাখতে সহায়তা করবে পাশাপাশি মুখের ব্রোনকে দূরীভূত করে। 



নিয়মিত দাঁতের যত্ন নিন :

প্রতিদিন অন্তত দুইবার অবশ্যই দাত মাঝবেন। এতে আপনার দাঁতের মধ্যে জমে থাকা খাদ্য থেকে ব্যক্টেরিয়ার মাধ্যমে উৎপন্ন এসিডিটি হাত থেকে রক্ষা করবে। যার সাহায্যে দাঁতের ক্ষয় থেকে বেঁচে থাকতে পারবেন ।আর পরিষ্কার পরিচ্ছন্ন দাত থাকলে প্রাণ খুলে হাসতে পারবেন।এটি হার্টের সংক্রমণ রোধ করে, স্মৃতিশক্তি তীক্ষ্ণ রাখে এবং রক্তে চিনির ভারসাম্য রক্ষা করতে সাহায্য করে।
নিয়মিত প্রতিবছর  সুস্থতা চেকআপ করুন
নিয়মিত আপনার দেহের বিভিন্ন সমস্যার জন্য চেকআপ করুন। মস্তিষ্কে, হার্টে, বৃক্কে ,যকৃতে যে কোন প্রকার অস্বাভাবিকতা দেখা গেলে দ্রুত চিকিৎসকের পরামর্শ নিন ।


আপনার সঙ্গীকে নিয়মিত  সময় দিন ,তার সাথে আপনার মনের সকল কথা গুলা শেয়ার করুন, তাহলে নিজেকে অনেক হালকা মনে হবে এবং যে কোন ব্যাপারে সন্দিহান হলে তার থেকে পরামর্শ নিন তার প্রতিটি কাজ এর জন্য কৃতজ্ঞ থাকুন এবং প্রশংসা করুন ।কৃতজ্ঞতা প্রকাশের পাশাপাশি প্রশংসা করতে শিখুন যা আপনাদের মধ্যকার সম্পর্ককে আরো গভীর করে তুলবে।

নিয়মিত পুষ্টিকর খাবার গ্রহণ করুন। আমাদের প্রত্যেকের উচিত প্রতিদিন নিয়মিত তিনবেলা যথাসময়ে খাবার গ্রহণ করা ।খাবার মনোযোগের সাথে খাওয়া ।বেশি পরিমাণে শাকসবজি , ডিম ,দুধ ,মাংস ভক্ষণ করা।যা জীবানুর বিরুদ্ধে প্রতিরোধ ক্ষমতা গড়ে তুলতে সহায়তা করে। খাবারের পাশাপাশি একটু কায়িক পরিশ্রম করা যা আপনার দেহকে ফিট রাখতে সহায়তা করে। 


বাগান করুন :

আপনার বাড়ির আঙ্গিনায় তে বাগান তৈরি করতে পারেন। যা আপনার শাকসবজির যোগান দিতে পারে পাশাপাশি দেহকে সুস্থ রাখতে সহায়তা করে। উদ্যান আমাদের কে স্ট্রেস এবং হতাশার গ্লানি থেকে রক্ষা করে। এমনকি বহুমূত্র এবং হৃদরোগের ঝুঁকি কমায় এবং নিজের মনের প্রশান্তিকে বৃদ্ধি করতে সহায়তা করে। 

আপনার বাড়ির আঙ্গিনায় বিভিন্ন ধরনের ভেষজ উদ্ভিদ যেমন তুলসী নিম নিম ইত্যাদি উদ্ভিদের রোপন করতে পারেন। যার মাধ্যমে বাড়ির আবহাওয়া চমৎকার হয়ে  থাকে এবং বাতাসকে বিশুদ্ধ করে বাতাসে অক্সিজেনের পরিমাণ বৃদ্ধি করে এবং  কার্বন-ডাই-অক্সাইডের পরিমাণ হ্রাস করে।

প্রতিদিন কমপক্ষে 15 থেকে 20 মিনিট হাঁটুন। তাছাড়াও সাঁতার কাটতে পারেন, সাইকেল চালাতে পারেন, হালকা শারীরিক ব্যায়াম করতে পারেন, এবং বাসার টুকিটাকি কাজ করার মাধ্যমে কায়িক পরিশ্রম করতে পারেন। যা আপনার দেহকে সুস্থ রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। 


পরিবারের সাথে ভালো করে মিশুন। তাদের সাথে বিভিন্ন বিষয় নিয়ে গল্প করুন। একসাথে পানাহার করুন। পিতা-মাতা-সন্তান এর যত্ন নিন। সন্তানেরা পিতা-মাতার ছোটখাটো কাজে সহায়তা করুন। এতে পরস্পরের মধ্যে সম্পর্ক অনেক গভীর হয় ও  প্রশান্তি আসে। 

 
আপনার পায়খানাটিকে নিয়মিত পরিষ্কার করুন এবং দুর্গন্ধ মুক্ত রাখুন। পায়খানা করার সময় অনেকেই বদভ্যাসের কারণে অন্যান্য কাজ করে থাকে যেমন মোবাইল টিপে।এসব বাজে থেকে বিরত থাকুন।  কখনো প্রস্রাব পায়খানা চেপে রাখবেন না, এটি দেহের পক্ষে অত্যন্ত ক্ষতিকর এমনকি রোগ হতে পারে।
 
সহজ সাধারণ ঢিলা ডালা পোশাক পরিধান করুন। ঢিলা ঢালা পোশাক পরিধান করা  ও টাইট সকল। 

No comments:

Post a Comment